কুমিল্লার বুড়িচংয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন চেয়ে প্রাক নির্বাচনী প্রস্তুতি ও ইশতেহার আলোচনা করলেন পীরযাত্রাপুর ইউনিয়নের কৃতি সন্তান,বুড়িচং কলেজ গেইটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ লিটন তালুকদার।তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের সনামধন্য পাঁচ বারের ইউপি সদস্য দুই বারের চেয়ারম্যান মরহুম আক্তার আলীর ভাতিজা এবং মরহুম হাড়ী মিয়া ডিলারের সুযোগ্য নাতী।তার বাবা মৃত নুরুল ইসলাম তালুকদার তৎকালীন সময়ে সরকারি কর্মকর্তা ছিলেন।পরিবারের ঐতিহ্য ইতিহাস সম্মান বজায় রেখে বুড়িচং উপজেলাবাসীর সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়ে মোঃ লিটন তালুকদার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী।তিনি তার নির্বাচনী ইশতেহার আলোচনায় বলেন আমি এ জনপদের যানজট নিরসন,অবকাঠামোগত উন্নয়ন,মাদক,ইভটিজিং, বাল্য বিবাহ সহ নানাবিধ বিষয়ে কর্মদক্ষতার সহিত পরিকল্পনামাপিক কাজ করবো।তাই বুড়িচং উপজেলা বাসীর জণগণ আপনার মূল্যবান ভোট দিয়ে আপনারা আমাকে বিজয়ী করতে সহযোগিতা করবেন।এ সময় উপস্থিত ছিলেন হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিবাস চন্দ্র,বুড়িচং ক্রীড়া সংস্থার সভাপতি আবু মুসা,বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন,বুড়িচং বাজার মোবাইল দোকান ব্যবসায়ী সভাপতি আক্তার হোসেন আকাশ,যুবলীগ নেতা নজরুল ইসলাম,খোরশেদ আলম,মোসাঃ জাহানারা মেম্বার,যুবলীগ নেতা আবু মুসা,হানিফ মিয়া,মোঃ বাবুল,বিল্লাল হোসেন,ইমরান মতিন সহ আরও অনেকে।
০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে প্রাক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৭:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- 102
ট্যাগ :
জনপ্রিয়






















