০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ক্যান্সার আক্রান্ত অহনার পাশে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন

ব্লাড ক্যান্সার আক্রান্ত সপ্তম শ্রেণির শিক্ষার্থী অহনার পাশে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন।

অহনার ক্যান্সার রোগ নিরাময় কল্পে তার পরিবারের মানবিক আবেদনে সাড়া দিয়ে ১৯৮৮ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের সংগঠন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়।

রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন বিটিএমসি ভবনের ১২ তলায় অবস্থিত রেইনি রুফ রেস্টুরেন্টে মঙ্গলবার এক অনারম্ভর অনুষ্ঠানে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অহনার চিকিৎসার অর্থ তার বাবা মুস্তাফিজ গাজীর হাতে হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী মোস্তাক আহমেদ ইমনের ইচ্ছা ও চেষ্টায় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্যসহ ফেইস বুক পেইজের এডমিন মডারেটদের উপস্থিতিতে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন অহনাকে নিয়ে সংবাদ প্রচার করা মাছরাঙ্গা টেলিভিশন ও বাংলাভিশন টিভির প্রতিবেদকসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মী ও সিনিয়র সংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের মহাসচিব হারুন অর রশীদ ক্যান্সার আক্রান্ত অহনার চিকিৎসার সহযোগিতায় ফাউন্ডেশনকে সুযোগ করে দেয়ায় অহনার পরিবারকে কৃতজ্ঞতা জানান। তিনি উপস্থিত সকল গণমাধ্যম কর্মী, বিশেষ করে যাদের ঐকান্তিক প্রচেষ্টা ছোট্ট মেয়ে অহনার এই দূরদশা মানুষের দৃষ্টিতে উঠে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এখানে উল্লেখ্য, সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন, প্রতিষ্ঠাকাল থেকেই মানবতার পাশে থাকতে বদ্ধ পরিকর। ইতোমধ্যে এ ফাউন্ডেশন সারা দেশে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা, শীত বস্ত্র বিতরণ, এডিস মশা প্রতিরোধে মশারী বিতরণ, করোনায় স্বাস্থ্য সেবাসহ বৃক্ষরোপনের মত নানাবিদ কাজ করছে। যেহেতু এটি বাংলাদেশে এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুদের ফাউন্ডেশন, তাই অসহায় বন্ধুর পরিবারের জন্য আর্থিক সুবিধা প্রদান, সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি এই ফাউন্ডেশন অব্যাহত রেখেছে। ফাউন্ডেশনের পক্ষে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি এস এম শহীদ, কোষাধ্যক্ষ সানি দে, মডারেটর তানভীর হোসেন সোহেল।

অনুষ্ঠানে এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক প্রভাষ আমীন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ডেপুটি চিফ রিপোর্টার মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া মাছরাঙ্গা টেলিভিশন ও বাংলাভিশনের প্রতিবেদক মাহমুদ কামাল ও সোহেল হোসেন বক্তব্য রাখেন। অহনার পরিবারের পক্ষ থেকে তার বাবা মুস্তাফিজুর রহমান গাজী বক্তব্যে তার সন্তানকে বাঁচাতে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এগিয়ে আসায় তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ফাউন্ডেশনের মহাসচিব বলেন, আজকের আয়োজন আমাদের আর্ত মানবতার সেবার ধারাবাহিকতার একটি অংশ। ইতোপূর্বে প্রথম আলোতে প্রকাশিত পঙ্গু তারামিয়া সাহাযার্থে ব্যাটারী রিক্সা প্রদান করা হয়েছে সারা বাংলা ৮৮, ফাউন্ডেশনের মাধ্যমে। তিনি আর্ত মানবতার পাশে থাকার প্রত্যয়ে নিয়ে এগিয়ে চলছে এবং যাবে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এই প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ক্যান্সার আক্রান্ত অহনার পাশে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন

প্রকাশিত : ০৮:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪