দূর্নীতি দমন কমিশন দুদক এনফোর্সমেন্ট ইউনিট অভিযান এক(১) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কানাইঘাট, সিলেট -এর বিরুদ্ধে শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের ফাইল আটকিয়ে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এছাড়া অভিযোগকারী শিক্ষকদের নিকট হতে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় এবং তাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত রেকর্ড গ্রহণ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট ২য় অভিযানে মহাব্যবস্থাপক (প্রশাসন), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড -এর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের WPPF/BPPE এবং FDR এর interest সহ টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের বিষয়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
সংগৃহীত তথ্য পর্যালোচনায় অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। রেকর্ডপত্র বিশ্লেষণ করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ 





















