০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

না’গঞ্জে টনসিল অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, বিক্ষোভ-ভাংচুর

নারায়ণগঞ্জে চৌদ্দ দিনের ব্যবধানে আবারও টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম মেহেনাজ আক্তার আনিকা (১৬)।
এসময় নিহতের স্বজনেরা হাসপাতালের আবসিক চিকিৎসকসহ দুইজনকে মারধর এবং হাসপাতালের ভেতরে বিক্ষোভ ও ব্যাপক ভাংচুর করে।
রবিবার (২৪ মার্চ) সকালে শহরের চাষাড়ায় সিলভার ক্রিসেন্ট হসপিটালে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং নিহতের স্বজনদের রোষানল থেকে হসপিটালের আবাসিক ডাকাতসহ ৫ জনকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যান। তবে অভিযুক্ত ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে পাওয়া যায়নি।
নিহত মেহেনাজ আক্তার আনিকার বাবা আমানত উল্লাহ বলেন, আমার মেয়ের টনসিলের চিকিৎসার জন্য সিলভার ক্রিসেন্ট হসপিটালে ভর্তি করি। ভর্তির পরে নানা টেস্ট দেয় ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি জানান টনসিলের অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য ৮০ হাজার টাকা চুক্তি হয়।
শনিবার রাত ৯টার দিকে আমার মেয়ের অপারেশন হয়। অপারেশনের পর ডাক্তার মেয়েকে কিছু খাওয়াতে নিষেধ করে। রাত ৩টার দিকে ব্যাথায় কান্নাকাটি করতে থাকলে নার্সদের সঙ্গে কথা বললে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ইনজেকশন দেয়।
এক ঘণ্টা পর পুনরায় ব্যাথা উঠলে আবার ইনজেকশন দেয়। রবিবার সকালে ৯টার দিকে আমার মেয়ের হাত-পা নিল হয়ে যায় এবং ব্যথায় ছটফট করতে করতে মারা যায়।
তিনি আরও বলেন, অপারেশনের পর থেকে সেই ডাক্তার আমার মেয়ের আর কোনো খোঁজ নেয়নি। ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমার মেয়ের হত্যার বিচার চাই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের স্বজনদের রোষানল থেকে হসপিটালের আবাসিক ডাকাতসহ ৫ জনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত:  গত ১০ মার্চ শহরের খানপুরে আল-হেরা নামক ক্লিনিকে টনসিল অপারেশনের সময় একই চিকিৎসকের ভুল চিকিৎসায় মারা যায় শিশু মোস্তাকিম।
ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

না’গঞ্জে টনসিল অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, বিক্ষোভ-ভাংচুর

প্রকাশিত : ০৮:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪