০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গলায় ওড়না পেঁচিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

গলায় ওড়না পেঁচিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে জানালে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে ওড়না কেটে ফ্যানের সাথে ঝুলে থাকা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন।

নিহতের নাম শারভিন সুলতানা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। স্বামীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন তিনি। তিনি মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসেছি। মরদেহ নামানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।

এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিস্তারিত পরে জানানো যাবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

গলায় ওড়না পেঁচিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত : ০৩:০২:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪