অদ্য ২৫ মার্চ, ২০২৪ইং তারিখ (সোমবার) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)-এর সাথে বিজিএমইএ’র মাননীয় প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম-এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে- বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক জনাব এ.এম. শফিউল করিম (খোকন) ও জনাব এম. এহসানুল হক, নব-নির্বাচিত পরিচালক সর্বজনাব আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মোঃ শহিদ উল্লাহ, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মাসুদ আহমেদ বিপিএম, পিপিএম উপস্থিত ছিলেন।
বৈঠকে পোশাক শিল্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















