০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানে গোপন ডিভাইস,ভাই বোন আটক

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় কানের গোপন ডিভাইসসহ ভাই-বোনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (২৯ মার্চ) সকালে শহরের মেড্ডায় পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদেরকে আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।আটককৃত দুই ভাই বোন হলেন, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচানপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে রিনা আক্তার ও তার বড় ভাই আব্দুল জলিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ জানান, সকাল ১০টা থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে আমি পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে ১০১ নং কক্ষ পরিদর্শন কালে এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার কানের ভেতরে থাকা ডিভাইস ও এর সাথে থাকা সিম সেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় ডিভাইসটি তার বড় ভাই দিয়েছে পরীক্ষা দিতে।

এ তথ্যের ভিত্তিতে তার ভাইকে খবর দিয়ে আনা হলে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি আরো বলেন, ঘটনায় যেহেতু একটি ডিভাইস জব্দ করা হয়েছে, এর সাথে কে কে জড়িত তা তদন্ত করে জানতে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া কলেজের অধ্যক্ষ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন। সবশেষে আটক ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানে গোপন ডিভাইস,ভাই বোন আটক

প্রকাশিত : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪