কুমিল্লায় যথাযথ ভাবে পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকাল ১১ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী শামসুল আলম, উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদি, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, মুহিতুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ দেবনাথ এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটরই জহিরুল ইসলাম সেলিম, ব্যবসায়ী নেতা শাহ মোহাম্মদ আলমগীর, প্রবীন সাংবাদিক নেতা কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবিবাধন এর সম্পাদক আবুল হাসনাত বাবুলসহ জেলা প্রশাসনসহ কুমিল্লা ঈদগাহ উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দু।
এছাড়াও জেলার সকল সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যবসায়ী প্রতিনিধিগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় ও ঈদুল ফিতরের দিন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ঈদুল ফিতর ও ১লা বৈশাখ উদযাপকে নির্বিঘ্নে, নিরাপদ ও আনন্দঘন করতে করনীয় বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।






















