১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কলমাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

নেত্রকোনার কলমাকান্দায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জহিরুল ইসলাম সবুজ (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের কলমাকান্দা-পাঁচগাও সড়কের রাজাপুর মধ্যপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক সবুজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুরে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়।

নিহত মো.জহিরুল ইসলাম সবুজ উপজেলার রংছাতি গ্রামের মো. হেলাল উদ্দিন এর ছেলে ও একজন ভাড়াটিয়া মোটরসাইকেল চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভাড়ায় গাড়ি চালানোর উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে কলমাকান্দা সদরে আসার পথে রাজাপুর নামক এলাকায় মো. জজ মিয়ার বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল সহ চালক পিক-আপের নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সুমন পাল তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ গিয়েছিল। ঘটনাস্থল থেকে পিকআপ গাড়ী আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কলমাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

প্রকাশিত : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪