বিশ স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে আজ (৬ এপ্রিল) সকালে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. “প্রণয় কান্তি দাস” এর নেতৃত্বে সচেতনতা বৃদ্ধির প্রচারণা র্যালী অনুষ্ঠিত হয়েছে। অতঃপর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বর্ণালী দাস বলেন ” স্বাস্থ্য অধিকার নিশ্চিতে স্কুল হেলথ কেয়ার কে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাহলে শিশুদের মাধ্যমে পরিষ্কার – পরিচ্ছন্নতা ও নিজেদের দায় – দায়িত্ববোধ উপলব্ধি হবে এবং সমাজে সফলতা আসবে। সরকারি ঔষধের মান অত্যন্ত ভালো।
প্রতিটি হাসপাতালের ডাক্তারবৃন্দ উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রাণঘাতী ম্যালেরিয়া ও কলেরায় আক্রান্ত রোগীদেরকে সুস্থ করে তুলে ঐসব প্রাণঘাতী রোগ নির্মূলে দক্ষতার পরিচয় দিচ্ছেন। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ এর পরিচালনায় বক্তব্য ও মতামত প্রদান করেন এবং উপস্থিত ছিলেন সিএস অফিসের মেডিকেল অফিসার ডা. টমাস দে টিটু, জেলা সেনিটারি ইন্সপেক্টর দিপংকর ব্রহ্মচারী, গণমাধ্যমকর্মী মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, এনজিও কর্মকর্তা মোঃ আল আমিন সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি বৃন্দ।






















