০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী নিহত

নওগাঁর সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) সকালে ঢাকা-নওগাঁ মহাসড়কের উপজেলায় কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালি গ্রামের আকরামের ছেলে আনসার সদস্য এনামুল হক (৪০) ও তার স্ত্রী মোছা. বৃষ্টি (৩২)।

নিহত এনামুল হক আনসার সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আনসার ভিডিপির বগুড়া কার্যালয়ের কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।

নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল স্টেশন উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তাদের আহত সন্তান ও অপর মোটরসাইকেল চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নিহত দম্পতির মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এ প্রসঙ্গে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত শিশু এবং সংঘর্ষে জড়ানো মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা দুজনেই চিকিৎসাধীন আছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত : ০৪:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪