০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

নারায়ণগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ১ কোটি টাকা লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা মরহুম আ: মান্নান দেওয়ানের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১ কোটি টাকা লুট হয়।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৪ টার দিকে জালকুড়ি তালতলা দেওয়ান মন্জিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১২/১৩ জনের এক ডাকাতদল রাত প্রায় ৪টায় নবনির্মিত বিল্ডিং এর সিড়ি বেয়ে পুরাতন ভবনের “দেওয়ান মন্জিল ২য় তলার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের বড় ছেলে মুন্না দেওয়ানকে হাত ও মুখ বেঁধে ফেলে সকলকে জিম্মি করে ঘরের আলমারীতে রাখা ৭০ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। এ সময় ডাকাতদল বাড়ীর গৃহকর্তা রাশিদা দেওয়ানের ঘরে প্রবেশ করে। ঘরের যাবতীয় জিনিসপত্র তছনছ করে মূল্যবান জিনিসপত্র খুজতে থাকে।

হাজী রাশিদা দেওয়ান বলেন, ফজরের আযানের আগে আমি রোজার সেহরি খাওয়ার জন্য তৈরী হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে বসলে আমার ছেলে মুন্না দিয়ে ডাক দিয়ে ডাকাতদল আমার দরজা খুলতে বলে। হয়ত ছেলের শরীরটা ভাল না তাই হয়তো এত রাতে আমাকে ডাকছে এটা মনে করে আমি দরজা খুলে দেই। সাথে সাথে ৬/৭ জনের দল আমার আলমারীর খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আযানের সামান্য আগে ডাকাতদল বের হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

নারায়ণগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ১ কোটি টাকা লুট

প্রকাশিত : ০৩:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪