শাহজাদপুরে পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইন নামে একটি যাত্রীবাহী বাস অন্যএকটি যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয় আহত হয় আরো ৭ জন যাত্রী।স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায় এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়া নগরবাড়ির মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আল-শামীম (২৪) পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা সি লাইন (ঢাকামেট্রো-ব-১৫-১০১২) পরিবহনের যাত্রীবাহী একটি যাত্রী বাস পাবনা-নগরবাড়ি মহাসড়কের শাহাজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের গাছের সাথে ধাক্কা লাগে।
এতে করে ওই বাসের ছাদের সর্ম্পন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয় আহত হয় আরো সাত যাত্রী। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পোঁছে নিহতের লাশ উদ্ধার করেছে লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে বলে,জানান তিনি।










