খুলাফায়ে রাশেদীন চ্যারিটির (কে.আর.সি) উদ্যোগে শাহজালাল ট্রেনিং একাডেমির পরিচালনায় হজরত আবু বকর (রা) এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় চারটি কোর্সের ফ্রী ক্লাস ( স্পোকেন ইংলিশ, মহিলাদের সেলাই প্রশিক্ষণ,বেসিক কম্পিউটার এবং ইলেকট্রিক প্রশিক্ষণ) সম্পন্ন হয়েছে।
১৯ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে তিন ঘটিকায় ফেন্সুগঞ্জ সুলতানপুর গ্রামে আবু বকর (রা) এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে ফ্রী কোর্সটি চালু হয়।
এতে উপস্থিত বক্তারা বলেন, যেকোনো দেশকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষার বিকল্প নেই এবং গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্ম ও জীবনমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারিগরি শিক্ষা জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করে। দেশে ভালো কাজ করার পাশাপাশি প্রবাসে গেলেও ভালো কাজ করতে পারবে। এতে নিজেরও আর্থ সামাজিক উন্নয়ন হবে।
উক্ত ফ্রী ক্লাসের উদ্ভোদনী অনুষ্টানের উপস্থিত ছিলেন খুলাফায়ে রাশেদীন চ্যারিটির ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন কাওসার, কে.আর.সির তত্ত্ববধায়ক মুহাম্মদ মুশাহিদ আলী, ইন্সটিটিউটের শিক্ষক জাবের আল মাহমুদ, আবুল হোসাইন, হাফিজ ইমাদ উদ্দিন শাহজালাল ট্রেনিং একাডেমির পরিচালক শেখ জুয়েল রানা, ইন্সট্রাক্টর নাহিদ আহমদ ও মোহাম্মদ ইব্রাহিম মানিককোনা এলাকার বিশিষ্ট অনলাইন ব্যাক্তিত্ব আব্দুল কুদ্দুস শাহিন, আলমগীর হোসেন, আলম উদ্দিন, মুমিনুর রহমান রুবেল, আফসার উদ্দিন কামরান, মোসাদ্দেক আলিম আবিদ,সোলাইমান আল মুনাওয়ারি,মামুন আহমদ,তন্ময় আহমেদ,সোলেমান আহমদ এমকে টিভির পরিচালক মোহাম্মদ রেজান উদ্দিন প্রমুখ।










