০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় ধর্ষক গ্রেপ্তার

শেরপুর শ্রীবরদীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজগর আলী (পাতলা)  (৫২) নামের এক ব্যক্তির গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আজগর আলী ওরফে পাতলা উপজেলার কুরুয়া  কাজিপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দীনের ছেলে।মামলা সূত্রে জানা গেছে,গত ২০ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকার দিকে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজিপাড়া গ্রামের বাড়িতে শিশু কন্যাটি খেলাধুলা করছিল। এসময় একই গ্রামের আজগর আলী ওরফে পাতলা ওই শিশুটিকে ফুঁসলিয়ে তার খালি বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে পাশের বাড়ির জুলেখা বেগম এসে দেখে যে, শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করেছে।  পরে আরও লোকজন ঘটনাস্থলেে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় আজগর আলীকে বিবাদী করে ২১এপ্রিল রবিবার শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার আজগর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,অভিযুক্ত আসামী আজগর আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত : ১০:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪