০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

এবার ফার্মহাউস নিয়ে আইনের মুখোমুখি সালমান

বিপদ যেন পিছু ছাড়ছে না সালমানের! ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলে একটি ফার্মহাউস নিয়ে এবার আইনের মুখোমুখি ভাইজান। সেই ফার্মহাউসকে অবৈধ নির্মাণ অভিযাগ করে সালমানকে ও তার পরিবারকে নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্র বনদপ্তর। সাত দিনের মধ্যে ওই নোটিসের জবাব না দিলে খান পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সালমান খান ছাড়াও ওই ফার্মহাউসের মালিকানা রয়েছে বাবা সেলিম খান, বোন অর্পিতা খান, আলভিরা খান, ভাই আরবাজ খান, সোহেল খান ও মা হেলেনের।

জানা গেছে এক অনাবাসী ভারতীয়র অভিযোগ করেছেন, বনদপ্তরের আইন ভেঙে ওই ফার্মহাউসটি তৈরি করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, বন আইন ভেঙে ফার্মহাউস তৈরি করতে সিমেন্ট, কংক্রিট আনা হয়েছে। একইসঙ্গে ওই নির্মাণ করার জন্য অন্যান্য আইনও ভাঙা হয়েছে।

নোটিসে আরও বলা হয়েছে, উপযুক্ত সময়ের মধ্যে ওই নোটিসের জবাব না দিলে মালিকপক্ষের কিছু বলার নেই বলে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় নোটিসে।

এদিকে এই অভিযোগকে নাকচ করে দিয়েছে সালমানের পরিবার। এ ব্যাপারে সালমানের বাবা সেলিম খান বলেন, ফার্মহাউসটি নির্মাণের জন্য সব আইনই মানা হয়েছে। প্রয়োজনীয় ফি-ও জমা দেওয়া হয়েছে। কোনোভাবেই ওটি কোনো বেআইনি নির্মাণ নয়।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

এবার ফার্মহাউস নিয়ে আইনের মুখোমুখি সালমান

প্রকাশিত : ১১:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮