০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীতে র‌্যারে সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‌্যাব সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহতরা হলো মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পচিশ (৩৫) এবং মিরপুরের শীর্ষ ও কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩৫)।

র‌্যাব জানায়, নারায়ণঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় নাদিম গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাদিমকে মৃত ঘোষণা করেন

আর বেড়িবাঁধ এলাকায় অপর এক বন্দুকযুদ্ধের ঘটনায় মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩৫) মারা গেছেন।

র‌্যাব আরো জানায়, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮