০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে

লঞ্চ ঘাটে প্রবাসীকে পিটিয়ে ডলার ও স্বর্ণালংকার লুট

চরফ্যাশনে বেতুয়া লঞ্চ ঘাটে এক প্রবাসীকে পিটিয়ে ২৬শ ডলার ও ৩ ভরি স্বর্ণ লুট করার অভিযোগ উঠেছে বেতুয়া ঘাটের লেভার শ্রমিকদের বিরুদ্ধে।

শনিবার (২২জুন) ভোর ৫টার দিকে উপজেলার বেতুয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটায়। মো. রাকিব পাটওয়ারী উপজেলার চর মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওমান প্রবাসী। হামলা ও লুটপাটের স্বীকার প্রবাসী মো. রাকিব পাটওয়ারী অভিযোগ করে বলেন, গত শুক্রবার(২১জুন)সন্ধায় ঢাকা সদর ঘাট থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চযোগে চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাটে ভোর ৫টায় নামিয়ে দিলে বেতুয়া ঘাটের লেভার কামাল, হাবিবুল্লাহ, রিপনসহ ৬/৭জন একত্রিত হয়ে মোটা অংকের টাকা দাবী করেন। এসময় তাদের দাবিকৃত মোটা অংকের টাকা কম দিতে চাইলে প্রবাসী রাকিব পাটওয়ারীর উপর চড়াও হয়ে লেভার কামালের নেতৃত্বে মারপিট শুরু করে প্রবাসীর সাথে থাকা স্বর্ণালংকার মালামাল ও মানিব্যাগে থাকা সাড়ে ২৬ শ ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় তার সঙ্গে থাকা ভগ্নিপতি হাছান ও বোন ফাতেমা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় লেভাররা।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে প্রবাসি রাকিব ন্যায় বিচারের দাবিতে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ব্যপারে বেতুয়া ঘাটের অভিযুক্ত লেভার হাবিবুল্লাহ বলেন, আমি পরে আসছি। ঘাটের রিপন তার কাছ থেকে মালামাল নামানের জন্যে ২ হাজার টাকা দাবী করেছে এনিয়ে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তার ডলার ও স্বর্ণালংকার লুটের বিষয়ে আমি কিছুই জানিনা।

এবিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

চরফ্যাশনে

লঞ্চ ঘাটে প্রবাসীকে পিটিয়ে ডলার ও স্বর্ণালংকার লুট

প্রকাশিত : ০৪:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪