সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন রোববার সকালে র্যালী , আলোচনা,সহ বিভিন্ন কর্মসূচিরর মাধ্যমে দিবস উদযাপিত হয়েছে।
দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার দলীয় শাখা কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
আয়োজিত কর্মসূচিতে আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার,নজিপুর পৌরসভা মেয়র রেজাউল করিম, চৌধুরি,জেলা পরিষদ সদস্য আজাদ রহমান,,বাবু অরুন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), তৃনমূল পর্যায়ের নেতা কর্মী ও সুধিজন প্রমূখ।




















