০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

রবিবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক আশরাফুজ্জামান, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণত সম্পাদক মোহাম্মদ আলী হায়দারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সোনারগাঁও জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম ও তার কর্মী সমর্থকরা।

বিজেনস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ০৪:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪