মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।
এ সময় মাদক ও বাল্যবিবাহ এর সুফল ও কুফল নিয়ে বক্তব্য রাখে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী।
বালু উত্তোলন কারীদের জেল ও জরিমানার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশার ভূমি মোঃ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার মিল্টন বিশ্বাস,কালকিনি থানার তদন্ত ওসি,কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন,পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র গাইন।
এছাড়াও মাসিক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।























