১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কুমিল্লায় বসুন্ধরা গ্রুপ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০ সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার ল‌ক্ষ্যে কুমিল্লার ১০ টি উপ‌জেলা‌য় বসুন্ধরা শুভসংঘের উদ্যো‌গে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষ‌ণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ শেষে ২০০ নারীর মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হ‌য়।
কুমিল্লা জেলার ১০ টি উপজেলার অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিয়েছে দেশের শীর্ষস্থানীয় স্বনামধন্য শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
১০টি উপজেলার বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গণে ৫ মাসের প্রশিক্ষণ শেষে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে ২০০ নারী প্রশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।
বসুন্ধরা গ্রুপের শুভসংঘের স্বপ্নদ্রষ্ঠা কথা সাহিত্যিক, কালের কন্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান (বিপিএম বার),  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  পঙ্কজ বরুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি মো তারিকুল ইসলাম চৌধুরী, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী।
এ সময় সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার বলেন, দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে অসহায়, বিধবা, এতিম, দরিদ্র অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে বিনা মূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, এমন কর্মকাণ্ডের ফলে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারছে ও স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে আর এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন -স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ অসহায় নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদানের যে মহতি উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়।
কুমিল্লা -৪ আসেন সাংসদ আবুল কালাম আজাদ বলেন- দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কুমিল্লায় দরিদ্র অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য শুভসংঘের প্রতি কৃতজ্ঞ। কুমিল্লা জেলার পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং পারিবারিক সচ্ছলতা আনতে পারে আজকের সেলাই মেশিন বিতরণ।
শুভ সংঘের স্বপ্নদ্রষ্টা ইমদাদুল হক মিলন বলেন, শুভ কাজে সবার পাশে’ শুভসংঘের এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে শুভ সংঘের সদস্যরা। তারা সমাজ উন্নয়নমূলক নানা কাজের পাশাপাশি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাসহ আর্থিকভাবে অস্বচ্ছল এবং আর্থিক অস্বচ্ছতার কানে যারা পড়াশোনা করতে পারছেনা তার দায়িত্বসহ মানুষদের নানা ধরণের সহায়তা দিয়ে আসছে শুভসংঘ।
স্বাগত বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডা. আবু জাফর খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী।  সেলাই মেশিন উপহার পাওয়া চৌদ্দগ্রাম উপজেলার হাজেরা বেগম (৫৫) বলেন, আমি বিধবা. আমার দুই সন্তান, আমার স্বামী মারা যাওয়ার পর খুব অভাবে দিনপাত করছি, আমাকে তারা দেখাশোনা করেনা,  রোজগারের জন্য আমি সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ নিয়েছি। এখন সেলাই মেশিন দিয়ে আয়-রোজগার করে নিজের খাবার যোগাড় করতে পারবো। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি চির কৃতজ্ঞ।’
বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলাই মেশিন পাওয়া মারিয়া আক্তার (২৪) বলেন, আমার স্বপ্ন ছিল পড়াশোনা চালিয়ে যাবো বাবা মারা যাওয়ার পর মাস ৬এক আগে আমার মায়ের মৃত্যু হওয়াতে কিছুটা হতাশ হয়ে যাই পড়ে বসুন্ধরা গ্রুপের শুভসংঘের উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে আজকে আমি একটা সেলাই মেশিন পেয়েছি আজ আমার স্বপ্ন পূরন হয়েছে। আমি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমার মতো অনেক অসহায় নারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্ধকার থেকে আলোর মুখ দে
ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লায় বসুন্ধরা গ্রুপ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০ সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪