০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নোয়াখালী সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ জন চিকিৎসক ১ হাজার জন রোগীকে বিনামূল্য চিকিৎসা দিয়েছেন।

সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক এর আয়োজনে নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় ১ হাজার রোগীর মধ্যে ৪৮ জন রোগীকে ল্যান্সসহ ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

শনিবার (৬ জুলাই)সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চক্ষু চিকিৎসা ক্যাম্প চলে। আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মখছুদুল হক, সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার উত্তম মজুমদার প্রমূখ।

চিকিৎসা ক্যাম্পে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান, ডাক্তার তাওহিদুল হক, ডাক্তার মকবু্ল হোসাইন, মো. মনির হোসেন চক্ষু রোগীদের চিকিৎসা দেন।

বিজেনস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

নোয়াখালী সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশিত : ০৬:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪