ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭জুলাই) দুপুরে রথযাত্রাটি নালিতাবাড়ী উপজেলার শহরস্থ তারাগঞ্জ মধ্যে বাজার সংলগ্ন কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। রথটি তারাগঞ্জ মধ্যে বাজারের বিভিন্ন এলাকা ঘুরে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে অবস্থান করে।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নালিতাবাড়ী শাখার সভাপতি বাবু অরুণ চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাসুদ রানা, অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোশারফ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক,নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু গোপন চন্দ্র সরকার, শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে সভাপতি বাদল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দ্বীন বন্ধু ঘোষ সহ রথযাত্রা উপলক্ষে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজা অর্চনা পালন করেন। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















