মাদারীপুর জেলার কালকিনিতে এই প্রথম উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের পরিকল্পনায় ও বাস্তবায়নে একটি পাবলিক লাইব্রেরীর আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল কক্ষের পাশে এই লাইব্রেরীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম।
কালকিনি স্কুল কলেজ,মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ার জন্য ‘কালকিনি উপজেলা পাবলিক লাইব্রেরী। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ও সমাজের সহযোগিতা নিয়ে কালকিনি পাবলিক লাইব্রেরী গড়ার উদ্যোগ নিলে তাতে প্রশাসন, জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশীল ব্যক্তিরা এগিয়ে আসেন। উপজেলা পরিষদ অডিটরিয়াম ভবনের পাশে ‘পাবলিক লাইব্রেরী’র আত্মপ্রকাশ ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মাহবুবা আক্তার, এছাড়াও কৃষি অফিসার মিল্টন বিশ্বাস,উপজেলা পরিসংখ্যান অফিসার কাশবি দাস তৃষা,অবসর প্রাপ্ত বাংলা প্রফেসর দুলাল চন্দ্র সরকার,প্রধান শিক্ষিকা পূরবী সরকার,হোসনেয়ারা,আয়শা পারভিন,ইসরাত জাহান রিক্তা,ফাতেমা আক্তারসহ সহকারি শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে।
এই পাবলিক লাইব্রেরী এই জনপদে জ্ঞানের আলো ছড়িয়ে মানুষকে আলোকিত করবে এমটাই সকলের প্রত্যাশা মুক্তিযোদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক অর্ধশত বই লাইব্রেরীতে রয়েছে।




















