১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে নৈশকোচ-তেলবাহী লরি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের জগন্নাথপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচ ও জ্বালানি তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জ্বালানি তেলবাহী ট্রাকের চালক মো. শাহাদাত হোসেন (৪৫)। তিনি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি এলাকার বাসিন্দা ও শ্যামলী নৈশকোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ (৩০)।

তিনি সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ শ্যামলী পরিবহনের একটি বাস এবং ঢাকাগামী তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

অতিরিক্ত গতিসম্পন্ন হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

ঠাকুরগাঁওয়ে নৈশকোচ-তেলবাহী লরি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রকাশিত : ০৪:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪