১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

অবশেষে সেই এনায়েতপুর থানা চালু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনায়েতপুর থানায় পুড়িয়ে দেওয়ায় ছয় দিন বন্ধের পর অবশেষে থানার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে পুলিশ হেড কোয়ার্টারের এডিশনাল ডিআইজি সোয়াইব রিয়াজ আলম এনায়েতপুর থানা পরিদর্শন শেষে এক সমাবেশে নতুন করে থানার কার্যক্রম শুরুর ঘোষণা দেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ ডিআইজি বলেন, ছাত্রদের কারণে দেশে অনেক বিপ্লব হয়েছে। তবে স্বাধীনতার পর সবচেয়ে বড় বিপ্লব রচিত হয়েছে এবার।
এসময় তিনি বলেন, এনায়েতপুর সহ সারাদেশে বিভিন্ন পরিস্থিতির কারণে বিগত কিছুদিন আমরা কঠিন সময় অতিবাহিত করেছি। পুলিশের থানার কার্যক্রম না থাকায় বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। যারা প্রকৃত অপরাধী তারা এসব সুযোগ নিচ্ছে। এতে সাধারণ মানুষের বিপদ আরও বেড়েছে। এ কারণে আমরা এনায়েতপুর থানার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আপনারা পুলিশের পাশে থেকে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের অনেকে এখনও ভীতির মধ্যে আছে। তাদের সহযোগিতা দিয়ে আপনারা আপন করে নেবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল, সেনাবাহিনীর ক্যাপ্টেন সুদিপ্ত দাস, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল আলম শিকদার, সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী সরকার মন্টু, থানা জামায়াতের আমীর ডা. মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। এসময় তিন ছাত্র-জনতা নিহত হন এবং এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাকসহ ১৩ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত হন, পরে হাসপাতালে নেওয়া হলে আরও ২ পুলিশ সদস্য নিহত হয়। এ নিয়ে মোট ১৫ পুলিশ সদস্য নিহত হন।এদিকে নতুন করে ওসি হিসেবে যোগদান করেছেন হাসিব আলম।
ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

অবশেষে সেই এনায়েতপুর থানা চালু

প্রকাশিত : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪