সোমবার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের যৌথ আয়োজনে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে দলীয় কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পৌর বিএনপি’র সভাপতি মফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সাখিদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা সুজন তালুকদার, আবুল কালাম আজাদ, শাহজাহান আলীর নেতৃত্বে র্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
দুপচাঁচিয়ায় স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
মো: সেলিম প্রামানিক - প্রকাশিত : ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- 198
ট্যাগ :
জনপ্রিয়




















