০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বন্যাকালীন নৌপথে কনটেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর

চলমান বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সড়ক/রেলপথে আমদানি/রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন অনেক ক্ষেত্রেই বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে। এতে দেশের আমদানি-রপ্তানির গতি বাধাগ্রস্থ হচ্ছে। আমদানি-রপ্তানি পণ্যের কনটেইনার পরিবহনে ধীরগতিতে নৌপথে কনটেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি বিবেচনায় এনে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম নৌপথ ব্যবহার করে আমদানি/রপ্তানি গতিশীল রাখার লক্ষ্যে পানগাঁওস্থ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি ব্যবহারের জন্য সার্বিকভাবে প্রস্তুত করা হয়েছে।

এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

তিনি জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে আমদানি রপ্তানিকারকরা চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সড়ক বা রেলপথে পণ্যবাহী কনটেইনার পরিবহন অনেকক্ষেত্রেই শ্লথ/বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছেন। উদ্ভূত কারণে দেশের আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।

বিষয়টি বিবেচনায় এনে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম নৌপথ ব্যবহার করে দেশের আমদানি-রপ্তানি বেগবান করতে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা যাচ্ছে। এ ব্যাপারে এনবিআর সার্বিক সহায়তা দিতে প্রস্তুত।

আমদানি-রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার পরিবহনে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল ব্যবহার করতে পারেন। বিভিন্ন জাহাজ কোম্পানির পর্যাপ্ত ইনল্যান্ড জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের সব ধরনের লজিস্টিকস সুবিধাদি এ কার্যক্রমের জন্য সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বিজিএমইএ, বিকেএমইএসহ সব আমদানি-রপ্তানিকারকদের আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার পানগাঁও আইসিটির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে সংগ্রহ বা জাহাজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

বন্যাকালীন নৌপথে কনটেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর

প্রকাশিত : ০৮:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪