সৃজনশীলতার প্রাণকেন্দ্র ঢাকার সাভারের আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ লোকমান হোসেন চৌধুরীকে আহবায়ক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল রানাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে, সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত কন্ঠের ওমর ফারুক ও দেশ টিভি’র মোঃ শাহীনুর রহমান শাহীন। কমিটির অপর সাত সদস্য হলেন- শেফালী খাতুন মিতু (বাংলা ভিশন টিভি), রাউফুর রহমান পরাগ (দৈনিক ইনকিলাব) মোঃ হুমায়ুন কবির ( দৈনিক কালবেলা ), জাহাঙ্গীর আলম রাজু (প্রতিদিনের কাগজ), ইমতিয়াজুল ইসলাম জীবন (দৈনিক বাংলা), আসলাম হাওলাদার ( দৈনিক বাংলাদেশ বুলেটিন), মোহাম্মদ ইয়াসিন (দৈনিক স্বাধীন বাংলা)।




















