০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সভাপতি ফারুক আহমেদ

পূর্বাচলে অনিয়মের অভিযোগে স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়াদি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিসিবির

  • মোঃ নুর আলম
  • প্রকাশিত : ০৯:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • 143

২০৩১ আইসিসি ওয়ানডে বিশ্বকনে রেখে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনিয়মের অভিযোগে ওই স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়াদি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। একইসঙ্গে স্টেডিয়াম নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়াও বাতিল করা হয়েছে। এরপর আজ (শনিবার) শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন ফারুকসহ বিসিবির অন্য কর্মকর্তারা।

পূর্বাচলে বিসিবি সভাপতির স্টেডিয়াম পরিদর্শনকালে তার সঙ্গে আছেন পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।

এর আগে বৃহস্পতিবার বিসিবির প্রথম সভা শেষে স্টেডিয়ামটির দরপত্র বাতিলের কথা জানিয়ে সভাপতি ফারুক বলেন, ‘বাতিল হয়েছে কারণ, আপনারা জানেন এত বড় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। ওখান থেকে আমরা খুব বেশি হ্যাঁ বা না, কোনোটিই পাইনি। আর যেহেতু সময় নেই, আগামীকালই শেষ দিন, এজন্য আমাদের এটা করতে হতো (বাতিল)। যদি পরিস্থিতির উন্নতি হয়, যদি আমরা মনে করি, রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব নতুন করে কিছু করার জন্য।

এ ছাড়া স্টেডিয়ামটির নাম এবং নৌকার আদলে হওয়া নকশাতেও পরিবর্তন করা হবে বলে জানা গেছে। স্টেডিয়াম পরিদর্শনের কথা জানিয়ে ওই সময় আরও বলা হয়, ‘এই মাঠ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। কারণ যে টাকাটা খরচ হয়েছে তার শতভাগ তো পাওয়া যাবে না, কারণ প্রকল্প অনেক বড় ছিল। ওখান থেকে আমরা ছোট করে যতটাকা খরচ হয়েছে, কিছু যদি আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা করব। ধরুন, খেলার দুটো মাঠ যদি আমরা করতে পারি মূল নকশা ঠিক করে, সেই চেষ্টা করব। কনসালটেন্সি ফার্মকে কিছু টাকা যে দেওয়া হয়েছে, ওখান থেকে যাতে আমরা কিছু রিটার্ন পাই কি না সেটাও দেখা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

সভাপতি ফারুক আহমেদ

পূর্বাচলে অনিয়মের অভিযোগে স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়াদি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিসিবির

প্রকাশিত : ০৯:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪