মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্যাসের টাকা ফেরত দেওয়ার দাবিতে বিএনপি নেতা ও ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভমিছিল কর্মসূচি পালন করে এলাকার সর্বস্তরের জনগণ।
ইমামপুর ইউনিয়ন রসুলপুর গ্রামবাসীর উদ্যোগে সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের একাংশের নেতৃবৃন্দসহ সাধারণ জনগন অংশগ্রহণে কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায় মারুফ মিয়াজী। দীর্ঘ একঘন্টা পর্যন্ত উপজেলা রোডে এই কর্মসূচি পালিত হয়।
মারুফ মিয়াজী সংবাদ কর্মীদের জানান বিএনপি নেতা মুজিবুর রহমানের নেতৃত্বে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। নির্যাতিত ভুক্তভোগী পরিবার টাকা ফেরতের দাবিতে মজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে।
গায়েবী মামলা নামে বাণিজ্য বন্ধ করার দাবিতে রসুলপুর গ্রামের একাধিক ভুক্তভোগী পরিবার অংশ নিয়েছে বিক্ষোভ মিছিলে। তিনি আরও জানান আওয়ামী লীগের প্রেতাত্মা রসুলপুরের খুনি মুজিবুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি উঠেছে , ইমামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা মজিবুর রহমানের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করেন ।
ভুক্তভোগী সুমা বেগম ( ৬০) বলেন আমাদের গ্যাস দাও নতুবা টাকা দাও আমরা গরিব মানুষ কষ্ট করে টাকা যোগার করেছিলাম । গায়েবী মামলায় ভুক্তভোগী পরিবার সদস্য সবুজ মোল্লাসহ একাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত বিএনপি নেতা মজিবুর রহমান জানান বিগত ১০ বৎসর যাবত আমি গজারিয়াতে অবস্থান করি না। গ্যাসের টাকার অভিযোগ ভিত্তিহীন বানোয়াট মিথ্যা। গায়েবী মামলা বিষয়ে মারুফ মিজির বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সবুজ মোল্লার বক্তব্য ব্যক্তি প্রতিহিংসা মূলক। তিনি নিজেই আমিসহ আমার আত্মীয়-স্বজন বিরুদ্ধে একাধিক হত্যা মামলার বাদী।























