জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজের এডহক কমিটি ঘোষনা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর মহোদয়- বিশিস্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল লতিফ ভূইয়া কে সভাপতি এবং বিশিস্ট পরিবেশবিদ ও সমাজ সেবক মাহবুব আলম কে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেছেন। দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল লতিফ ভূইয়া গয়েশপুর মাদ্রাসা কমপ্লেক্স এর সভাপতি সহ অসংখ্য সেবামুলক দাতা প্রতিষ্ঠানের সাথে জড়িত। জনাব মাহবুব আলম- জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র এবং বর্তমানে একটি আন্তর্জাতিক জ্বালানী বিষয়ক প্রতিষ্ঠানে পরিবেশ,স্বাস্হ্য এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও মাহবুব আলম- বাংলাদেশ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর পরিচালক, দাউদকান্দি রানার্স, গোয়ালমারী সাইক্লিস্টস, ইয়ং এনার্জেটিক সোসাইটি এবং ব্লাড ডোনার গ্রুপ, গোয়ালমারী এর অন্যতম প্রতিষ্ঠাতা। উভয়ের জন্যই শুভকামনা রইল।
০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজের এডহক কমিটি
সভাপতি,আব্দুল লতিফ ভূইয়া , বিদ্যুৎসাহী মাহবুব আলম
-
ইমরান মাসুদ - প্রকাশিত : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- 119
ট্যাগ :
জনপ্রিয়




















