শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্ন করতে বাঁশখালী পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে শীলকূপ টাইমবাজার হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্ এর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী পুজা উদযাপন কমিটির সভাপতি প্রণব কান্তি দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন, মাষ্টার আব্দুর রহিম ছানুবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সভাপতি জুবায়ের আহমদ, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা জামায়াতের অর্থসম্পাদক মাওলানা মহিউদ্দিন, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, পুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাও শহিদুল্লাহ, শীলকূপ ইউনিয়ন জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, বাঁশখালী পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি আশীষ কুমার, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সাধারণ সম্পাদক জন্টু কুমার দাশ। বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন সম্পাদক রিয়াজুল হক, বাঁশখালী দক্ষিণের ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতনধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।




















