বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০১৪ উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর উদ্যোগে প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন- টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ারিং ২০১৪-২৫ সেশনের ১৬ তম ব্যাচের ১ম পর্বের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপশহর টেক্সটাইল ইন্সটিটিউট এর অধ্যক্ষ তোফায়েল আহমেদ নাবিল এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ওয়াদুদ মন্ডল, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান প্রধান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান ননটেক আনোয়ার আল সাদাদ, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তৈয়ব আলী দুলাল, অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ নুর জাহান বেগম, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর জূনিয়র ইন্সট্রাক্টর নূরে আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন উপশহর টেক্সটাইল ইন্সটিটিউটের চিফ ইন্সট্রাক্টর মোঃ শাহনেওয়াজ তালুকদার।
০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
দিনাজপুরে উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
-
।।মোঃ ওয়াহেদুর রহমান।। - প্রকাশিত : ০৮:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- 94
ট্যাগ :
জনপ্রিয়






















