অগ্রণী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৯৪০তম সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর ২০২৪ বিকেল তিনটায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালনা পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভার শুরুতে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সভাপতিত্বে প্রথম পর্ষদ সভা হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় পরিচালনা পর্ষদের পরিচালক নাফিউল হাসান, খোন্দকার ফজলে রশিদ এবং মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ওয়াহিদা বেগম, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভা
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১০:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- 253
ট্যাগ :
জনপ্রিয়






















