গাজীপুরের কালিয়াকৈরে মোঃ সাইজ উদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন। মোঃ সাইজউদ্দিন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক । গতকাল একটি পত্রিকা ও অনলাইনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন। সোমবার (১৪ অক্টোবর )সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরে পৌর বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, জনপ্রিয় নেতাকে এবং আমাদের দলকে বিব্রত করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে গতকাল যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক সংবাদ।সংবাদে যে ৩২ শতাংশ জমি ও দোকানের কথা বলা হয়েছে তা সাইজুদ্দিন রেজিস্ট্রিকৃত সম্পত্তি। বিগত সরকারের আমলে অবৈধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্দেশে গাজীপুরের এসপি হারুনের প্রত্যক্ষ মদদে সাইজুদ্দিন আহম্মেদের নামে মিথ্যা মামলা দেয়া হয় এবং এই সম্পত্তি গুলো জোরপূর্বক দখল করে নেয়া হয়। একই সঙ্গে ঝুট ব্যবসা ও অন্যান্য দখল সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র মূলক। এই সংবাদ প্রচারে যারা এই সাংবাদিককে পরোচিত করেছে তারা প্রত্যেকেই জুলাই – আগস্ট বিপ্লবে সফিপুরে নিহত ছাত্র- জনতার হত্যার আসামী এবং পতিত স্বৈরাচারের দালাল। এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক সারোয়ার হোসেন আকুল( সাবেক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর) কালিয়াকৈর পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার জুলফিকার জনি, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন, গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক বারেক সরকার, আব্দুল কাইয়ুম পৌর বিএনপি নেতা, রিয়াজউদ্দিন ওয়ার্ড সভাপতি বিএনপি নেতা ও প্রমুখ।
০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
-
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর - প্রকাশিত : ০৮:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- 146
ট্যাগ :
জনপ্রিয়




















