১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

লালমনিরহাটে তিন কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

লালমনিরহাটে ৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১৪ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে এই পণ্য জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে করে ঢাকায় যাচ্ছে ওই ভারতীয় কাপড়ের একটি বড় চালান। এমন খবরে বিজিবি গংগারহাট বিওপির একটি দল রোববার রাতে কুড়িগ্রাম–রংপুর মহাসড়কে বড়বাড়ি এলাকায় কাভার্ড ভ্যানটি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিজিবি লালমনিরহাট সদর ব্যাটালিয়নের সদস্যরা সোমবার ভোরে সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি আটক করে।

আটক করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৬৬ টি ভারতীয় শাড়ি, এক হাজার প্যান্ট ও এক হাজার ৪৭৯ টি পাঞ্জাবি জব্দ করে। এসব মালামালের আনুমানিক মূল্য তিন কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা। পণ্যগুলো লালমনিরহাট কাস্টমসে জমা করা হয়েছে বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
ট্যাগ :
জনপ্রিয়

রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ

লালমনিরহাটে তিন কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশিত : ০৯:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪