০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২০

ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযানে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ঝিনাইদহগামী ‘ঝিনাইদহ পরিবহন’ ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী ‘গ্রিন এক্সপ্রেস’ নামে দুটি বাসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন ও সদস্য সচিব মিজানুর

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২০

প্রকাশিত : ১০:১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪