০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জাফর ওয়াজেদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সিজেএফডি’র

বাংলাদেশের ছাত্র আন্দোলন ও ডাকসুর এনসাইক্লোপিডিয়া বলে খ্যাত সাবেক ছাত্রনেতা, ডাকসুর দুই দুইবার নির্বাচিত সাহিত্য সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক নেতা, বিএফইউজে’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কবি জাফর ওয়াজেদের বিরুদ্ধে দায়ের করা সাংবাদিক নিপীড়নকারী কুখ্যাত ৫৭ ধারায় কুষ্টিয়ায় দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।

সাংবাদিক নিপীড়নকারী ৫৭ ধারা ব্যবহার করে একজন ইতিহাস সচেতন কবি ও সাংবাদিকের প্রতি এহেন ষড়যন্ত্র ও হয়রানীর পাঁয়তারায় ফোরামের নেতৃবৃন্দ তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে অভিলম্বে বিষয়টি সমাধানের আহবান জানান। কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মো. হুমায়ুন কবির খোকন ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শুক্রবার এক বিবৃতিতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ৭৫ পরবর্তী সময়ে দেশে ফিরে এলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার দুর্দিনে বিনা পারিশ্রমিকে যিনি প্রেস সচিবের দায়িত্ব পালন করেন তার নাম জাফর ওয়াজেদ।

তার বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা স্বাধীন গণমাধ্যমের প্রতি হুমকী এবং একজন সচেতন সাংবাদিকের কন্ঠরোধের অপচেষ্টা। তারা অভিলম্বে মামলা প্রত্যাহার ও কুখ্যাত ৫৭ ধারার অপব্যবহার বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জাফর ওয়াজেদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সিজেএফডি’র

প্রকাশিত : ০৯:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮