১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে অপ্রাসঙ্গিক স্লোগান,জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে অপ্রাসঙ্গিক স্লোগান প্রদর্শণের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” স্লোগান প্রদর্শণের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গত ২৬ অক্টোবর সকাল ৯ টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখাটি ভেসে উঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। উক্ত ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিষয়টি জানার পর উক্ত ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। উল্লেখ্য যে, চুক্তিপত্র নং-২১২.০৭.৪৪৮.২০/৮৪৪ তারিখ: ০২-০৮-২০২১ খ্রি. অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং, ১৫৯, দক্ষিন কমলাপুর রোড, মতিঝিল ঢাকা কর্তৃক নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, ৪১/৫ পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা ১০০০ এর মাধ্যমে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডনগুলো স্থাপন করা হয়েছিল।

এ ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহবায়ক করে ০৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে ০২ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সময় উক্ত স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলী করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ করে ঘটনার দিন ভোর আনুমানিক ০৫:৫৬ থেকে ০৫:৫৮ ঘটিকার মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে ০৩ (তিন) জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ সুপার ঢাকা’কে বিষয়টি অবহিত করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একইসাথে ঘটনাটি অন্তর্ঘাতমূলক কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে অপ্রাসঙ্গিক স্লোগান,জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত : ০২:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪