০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আহসান হাবিবের মৃত্যুদন্ড

জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মো: আহসান হাবীবকে (২৬) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী (এপিপি) শাহ মো: এনায়েত হোসেন জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের মো: এনু শেখের মেয়ে তিথি বেগমের সাথে ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে মো: আহসান হাবীবের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী আহসান হাবিব যৌতুকের দাবীতে প্রায়ই তিথিকে মারধর করত। বিয়ের তিন বছর পর ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে এক লক্ষ টাকা যৌতুকের দাবীতে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এই ঘটনার পরের দিন তিথির মামা ইসলামপুর উপজেলার কাছিমা ফারাজীপাড়া গ্রামের আব্বাস আলী ফরাজী ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আসামী আহসান হাবিব স্ত্রী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। মামলার বিভিন্ন বিষয় পর্যালোচনা ও ৯ জন স্বাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে হত্যাকান্ডের বিষয়টি আদালতে প্রমাণিত হয়। হত্যাকান্ডের প্রায় দুই বছর পরে বিচার প্রক্রিয়া শেষে আসামী আহসান হাবীবের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আসামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন ন্যায় বিচারের স্বার্থে সমাজে যেন এমন জঘন্যতম অপরাধ সংগঠিত না হয় তার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মামলায় আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুতাকাব্বির রুবেল এর বক্তব্য পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে সাংবাদিক এর নামে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আহসান হাবিবের মৃত্যুদন্ড

প্রকাশিত : ০৪:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪