০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ময়মনসিংহে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র ভ্যালীতে “গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে স্থানীয়করণ কর্মশালায় গঠিত স্টিয়ারিং কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনের সভাপতিত্বে এবং বিএনপিএস বারহাট্টা কেন্দ্র ব্যবস্থাপক ও স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী সুরজিত ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন, মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার নাসিমা খাতুন, নারী নেত্রী সুবর্ণা পলি দ্রং, ডাঃ তাজরিন শামস ও নারী নেত্রী আইনুন নাহারসহ অন্যরা। সভায় স্থানীয়করন কর্মশালার বিষয়বস্তু পর্যালোচনাসহ বিগত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রম, চ্যালেঞ্জ ও পরবর্তী করণীয় নির্ধারণসহ স্থানীয় পর্যায়ে মেয়ে ও নারীদের ওপর সংঘাত ও সহিংসতার প্রভাব মোকাবেলায় করণীয় এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় ব্যাপক সংখ্যক নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশদভাবে আলোচনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

ময়মনসিংহে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪