০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

হতে পারে ভারী বর্ষণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন স্থলভাগে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। তাই ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে। এটির প্রভাবে এসব এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।

শনিবার (২১ জুলাই) সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আকাশ মেঘলা আছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে রয়েছে। সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

হতে পারে ভারী বর্ষণ

প্রকাশিত : ১২:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮