০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় পেঁয়াজ খেতে মিলল যুবকের গলাকাটা মরদেহ

পাবনার আতাইকুলায় এক যুবকের গলাকাটা মরদেহের সন্ধান মিলেছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ জুট মিল ও ঢাকা-পাবনা মহাসড়কের পাশের পেঁয়াজ খেতে এ মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান।নিহত যুবক গঙ্গারামপুর পীরপুরের আসলাম কসাইয়ের ছেলে আসিফ (৩২)। তিনি মানসিক রোগী ছিলেন বলেন স্থানীয়রা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, আতাইকুলার গঙ্গারামপুরের পীরপুরে গতরাতে একটি জালছা হয়েছে। সেখানে জালছা শুনেছে নিহত যুবক আসিফ। এরপর সবাই বাড়ি গেলেও সে যায়নি। মানসিক ভারসাম্য না থাকায় সে মাঝে মাঝেই বাড়ি যেতো না। এজন্য পরিবারও তেমন খোঁজাখুঁজি করেনি। পরে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে কৃষকরা জমিতে কাজ করতে গেলে ঢাকা-পাবনা মহাসড়কের গঙ্গারামপুরের আকিজ জুট মিলের পাশের পেঁয়াজের জমিতে অর্ধ বিচ্ছিন্ন গলাকাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এব্যাপারে আতাইকুলা থানার ওসি এ.কে.এম হাবিবুল ইসলাম বলেন, ভোরে কৃষকরা জমিতে কাজ করতে এসে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা তখন থেকেই ঘটনাস্থলে আছি। রাতের মধ্য বা শেষভাগে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের উর্ধ্বতন সকল কর্মকর্তা ঘটনাস্থলে আছেন। হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

পাবনায় পেঁয়াজ খেতে মিলল যুবকের গলাকাটা মরদেহ

প্রকাশিত : ০২:২২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪