০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

মহাসড়কে যানজট, অবৈধ ফুটপাত ও ময়লা পানির দূর্গন্ধে চরম ভোগান্তিতে কেরানীহাটের মানুষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম বানিজ্যিক উপ-শহর খ্যাত কেরানীহাট স্টেশনে বেপরোয়াভাবে বৃদ্ধি পেয়েছে নাম্বারবিহীন সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। এছাড়াও মহাসড়কে চলছে নিষিদ্ধ নাম্বার বিহীন লেগুনা, ভটভটি,ইজি বাইক ও থ্রি হুইলার নামক যানবাহনও বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছে, চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। সড়কে চলছে ফিটনেস বিহীন গাড়িও,প্রধান সড়কের রাস্তার উপর দাঁড়িয়ে থাকে ঈগল, শ্যামলী,নাবিল নামে মিনিবাস গুলো,যার কারণে সড়কে যানজট সৃষ্টি এবং নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ পথচারী ও যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানী হাট ও রাস্তার মাথা অংশে যত্রতত্র গাড়ি পার্কিং,এবং সড়কের দু’পাশে অবৈধভাবে ফুটপাত বসার কারণে দীর্ঘ যানজট লেগেই থাকে। এছাড়াও সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেন থেকে ময়লা পানি বের হয়ে দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ।

এমন ভোগান্তি থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। কেরানী হাটের ফুলকলি শো রুমের আবদুর রহিম বলেন মহাসড়কে সিএনজি অটোরিকশা এলেমেলো ভাবে দাড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হয়, এছাড়া রাস্তার পাশে নোংরা দুর্গন্ধ পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে পথচারীদের সড়কে হাঁটতে হয়।মুসল্লীদের মসজিদে যেতে হয় নোংরা পানিতে পা ভিজিয়ে, কেরানী হাটের এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন,, রাস্তার পাশে নোংরা পানি গুলো আমরা দেখেছি এ ব্যাপারে তাদের সাথে আমরা কথা বলব।

এ বিষয়ে কেরানীহাট স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনচার্জ (টিআই) নুরে-আলম সিদ্দিকী বলেন,যানজট নিরসনে আমরা কাজ করছি, তবে কেরানীহাটে গাড়ি পার্কিংয়ের নিদিষ্ট জায়গা না থাকা এবং রাস্তার দুপাশে অবৈধ ফুটপাতের কারণে যানজট লেগে থাকে, এ ছাড়াও আমাদের জনবল কম রয়েছে, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, আশা করি কেরানীহাট যানজট মুক্ত হবে।দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়কে অবৈধ যানবাহন পেলেই মামলা দিচ্ছি, আমাদের টিম মহাসড়কে টহলে রয়েছে, এছাড়া কেরানীহাটে যানজট নিরসনে জেলা থেকে ৫ জন পুলিশ সদস্য দেওয়া হয়েছে তারা কাজ করছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস জানান,যানযট নিরসনে ইতোমধ্যে কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর এর নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, ট্রাফিক পুলিশের জনবল কম থাকাতে সহায়ক হিসেবে স্বেচ্ছাসেবক এর মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা এছাড়া রোড সাইন নির্দেশিকা স্থাপন যাত্রীওঠা নামার সুনির্দিষ্ট পার্কিং নির্ধারণ, তা ছাড়া কেরানী হাটে পূর্বে ২ বার ফুটপাত এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, খুব শীঘ্রই আবার ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হবে।

ডিএস.//

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

মহাসড়কে যানজট, অবৈধ ফুটপাত ও ময়লা পানির দূর্গন্ধে চরম ভোগান্তিতে কেরানীহাটের মানুষ

প্রকাশিত : ০৬:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪