আসন্ন ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ রেদওয়ান ইসলাম দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক, দাউদকান্দি পৌরসভা। মোঃ জুনায়েত চৌধুরী অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা। ড. খন্দকার মারুফ হোসেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মোঃ সাইফুল আলম ভূঁইয়া আহ্বায়ক, বাংলাদেশ সড়ক ও পরিবহন সমিতি। মোঃ জসিম উদ্দীন সিনিয়র সহ-সভাপতি, দাউদকান্দি উপজেলা।
১৬ ডিসেম্বর-২০২৪ মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া,খন্দকার বিল্লাল হোসেন সুমন কাউন্সিলর, মো.সালাহউদ্দিন কাউন্সিলর ও দাউদকান্দি যুবদলের সদস্য সচিব মো. রোমান খন্দকারসহ অঙ্গসংঠনের নেতা-কর্মীসহ প্রচুরসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ।

এ সময় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যার যার মতামত প্রকাশ করেন ।
১৬ ডিসেম্বর-২০২৪ মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার প্রমূখ ।
মু. মনিরুজ্জামান বাহলুল আমীর, জামায়াত ইসলামী, দাউদকান্দি। এছাড়াও বিএনপি জামায়াত এর নেতৃবৃন্দ সহ সরকারি কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।























