১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কুমিল্লার মাঠে প্রথম বসুন্ধরা কিংসের জয় দিয়ে শুরু

কুমিল্লায় বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেলে হাজার খানিক দর্শকের উপস্থিতে বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তপু বর্মণ দল।
যদিও গতকাল সোমবারই এই মাঠ থেকে ক্রিকেটের পিচ সরানো হয়েছে। তাতেই বোঝা যায়, এই মাঠ ফুটবলের জন্য কতটা উপযুক্ত।
মাঠের খেলায়ও এর প্রভাব দেখা গেল। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারলেন না সেভাবে।  ম্যাচের শুরুতেই মিগেল ফেরেরা ব্রাদার্সের জালে বল জড়ালেও অফসাইডের ফাঁদে কাটা পড়ে। প্রথমার্ধে ধীর স্থির ফুটবল খেলছিল কিংস।
মাঠের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছিলেন ফুটবলাররা। প্রথমার্ধে দুই দলই চেষ্টা করলেও জালের দেখা পায়নি। তবে দুই দলের গোলকিপারের পারফরম্যান্সে ছিল প্রশংসাযোগ্য।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা। একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণকে ব্যস্ত রাখে তারা।
৬৯তম মিনিটে মিগেলের ক্রস থেকে হেড দিয়ে জালে বল জড়ান তপু। তার এই বলেই জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমের ট্রেবলজয়ীরা
ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

কুমিল্লার মাঠে প্রথম বসুন্ধরা কিংসের জয় দিয়ে শুরু

প্রকাশিত : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪