কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের পন্ঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে গতকাল সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার ও দৈনিক ইনকিলাবের সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেআরডি কনস্ট্রাকশন লিমিটেডের এমডি মোঃ জসীম উদ্দিন। জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি,দৈনিক ভোরের কাগজ,ডেইলি মর্নিং গ্লোরি,দৈনিক কুমিল্লার শিরোনাম পত্রিকার বুড়িচং প্রতিনিধি আবদুল মোমেন এর সভাপতিত্বে কবি সাইদুল হক সুমনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নয়াদিগন্ত পত্রিকার বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম,লামিয়া ট্রাভেলস এর স্বত্বাধিকারী এনামুল হক শান্ত,জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহম্মদ,জগতপুর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা জয়নব বেগম,আব্দুর রব মেম্বার,ডা. শাহজাহান,ডা.মোসলেম উদ্দিন,আজকের কুমিল্লা স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান,জগতপুর কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা মাসুদুর রহমান সহ জগতপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী,অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।স্বাগত বক্তব্যে সভাপতি সাংবাদিক আব্দুল মোমেন বিদ্যালয়ের সার্বিক ফলাফল এবং সকল যাবতীয় তথ্য জনসম্মুখে তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং জগতপুরে বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৮:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- 52
ট্যাগ :
জনপ্রিয়























