০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
কুমিল্লার নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খান

জুলাই বিপ্লব পরবর্তী নতুন কুমিল্লা গড়তে আমরা বদ্ধপরিকর

কুমিল্লায় যোগদান উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কুমিল্লার নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেছেন, ‘পরিবহন, বাজারসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কুমিল্লা জেলায় মাদকের ছোবলে অনেক মানুষের জীবন নষ্ট হচ্ছে। মাদকের ভয়াবহতা কমাতে কাজ করা হবে। কুমিল্লায় যোগদান উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নাজির আহমেদ খান বলেন, ‘কুমিল্লায় যানজটের সমস্যার কথা জেনেছি। আমাদের প্রয়োজনের তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা কম। তবুও যানজট সমস্যা নিরসনে জোরালোভাবে কাজ করা হবে। কুমিল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। সম্প্রীতি নিয়ে এ জেলার ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য ধরে রাখতে আপনাদের সহায়তা লাগবে। কেউ ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক লেখালেখি যাতে না করতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন। জুলাই বিপ্লব পরবর্তী নতুন কুমিল্লা গড়তে আমরা বদ্ধপরিকর।’

এ সময় উপস্থিত সাংবাদিকরা জানান, জুলাই বিপ্লবে কুমিল্লায় এক হাজারের বেশি অস্ত্রধারী ছাত্রজনতার ওপর আক্রমণ করেছে। অস্ত্রধারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাসপোর্ট ভেরিফিকেশনে বিলম্বের কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। বিলম্ব কমিয়ে আনতে ব্যবস্থা নিতে হবে। কিছু জায়গায় পুলিশ দ্বারা উল্টো ভিকটিমরা হয়রানির শিকার হচ্ছেন। এসব বিষয় চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান সাংবাদিকরা। তারা চুরি ছিনতাইরোধে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।

মতবিনিময় সভায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কুমিল্লার নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খান

জুলাই বিপ্লব পরবর্তী নতুন কুমিল্লা গড়তে আমরা বদ্ধপরিকর

প্রকাশিত : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪